Header Ads Widget

Responsive Advertisement

ফাউন্ডশনের বিষয়বস্তু

 

একটি ফাউন্ডেশন (দাতব্য প্রতিষ্ঠান নামেও পরিচিত) এক ধরনের অলাভজনক সংগঠন বা দাতব্য ট্রাস্টের একটি বিভাগ যা সাধারণত অনুদানের মাধ্যমে অন্যান্য দাতব্য সংস্থাগুলির জন্য তহবিল সংগ্রহ ও সরবরাহ করে। তবে সরাসরি দাতব্য ক্রিয়াকলাপেও জড়িত হতে পারে। ফাউন্ডেশনের মধ্যে রয়েছে দাতব্য প্রতিষ্ঠানসমূহ, যেমন গোষ্ঠী বা সম্প্রদায়ভিত্তিক ফাউন্ডেশন এবং ব্যক্তিগত ফাউন্ডেশন, যা সাধারণত একজন ব্যক্তি বা পরিবারের আর্থিক বৃত্তিদানের মাধ্যমে গড়ে ওঠে। তবে, "ফাউন্ডেশন" শব্দটি এমন সংস্থাগুলোর সাথেও ব্যবহার করা হয় যারা জনহিতকর কাজের সাথে জড়িত নয়। []

বর্ণনা

[সম্পাদনা]

"ফাউন্ডেশনের" অধীনে আইনি ধারাগুলো কাঠামো ও উদ্দেশ্যের বিস্তৃতি বৈচিত্র্যময়। তবুও, কিছু সাধারণ কাঠামোগত উপাদান রয়েছে।

ফাউন্ডেশনের একটি চার্ট
  • প্রতিষ্ঠার জন্য আইনি সহায়তা প্রয়োজন
  • ফাউন্ডেশনের উদ্দেশ্য
  • অর্থনৈতিক কার্যকলাপ
  • তদারকি ও পরিচালনার বিধানসমূহ
  • জবাবদিহিতা ও নিরীক্ষণের বিধানসমূহ
  • সংবিধিবদ্ধ বিধি বা নিবন্ধ সংশোধন করার বিধান
  • সত্তাটি রদ করার বা বাদ দেয়ার বিধানসমূহ
  • কর্পোরেট ও বেসরকারি দাতাদের করের অবস্থা
  • ফাউন্ডেশনের করের অবস্থা

ফাউন্ডেশনের বেশির ভাগ আইনি কাগজপত্রে উপরের কয়েকটি বিষয় অবশ্যই নথিভুক্ত হতে হয়। অন্যান্য ক্ষেত্রে তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের তদন্তের অধীনে বাকি বিষয়গুলো সরবরাহ করা যেতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন]

ইউরোপ

[সম্পাদনা]

পুরো ইউরোপ জুড়ে সাধারণত ফাউন্ডেশনের অনুমোদিত কোনো আইনি সংজ্ঞা নেই। ফাউন্ডেশনের জন্য ইউরোপিয় আইনসভার একটি প্রস্তাব ছিল, ইইউ সদস্য দেশগুলোর মধ্যে একটি আইনি ফরম থাকবে যার মাধ্যমে ফাউন্ডেশনের স্বীকৃত আইনি সংজ্ঞা তৈরি করবে। তবে এই প্রস্তাবটি জনপ্রতিনিধিদের স্থায়ী কমিটি পাশ না করাতে ২০১৫ সালে খারিজ হয়ে যায়।

Post a Comment

0 Comments